সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-৩০ ১৪:৫২:১৪
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০ টির, দর কমেছে ১৩০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন দুই হাজার ৬৯৯ কোটি ১১ লাখ টাকার। যা আগের দিন থেকে ৬৪ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৫২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৪ পয়েন্টে।
সিএসইতে ১৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ৭৪টির আর ২১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














