দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-৩০ ১৫:৫০:৪৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৭৩৪ বারে ১৫ লাখ ১ লাখ ২২ হাজার ৩৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। ফান্ডটি ১ হাজার ২২৫ বারে ৩৫ লাখ ৬৪ হাজার ৮০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৩৬ বারে ৮ লাখ ৩৬ হাজার ৭৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.০৬ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল মিলসের ৫.৫৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৫.০৪ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৪.৯৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৪৮ শতাংশ এবং আমান ফিঢের ৪.২৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস