মদিনায় বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুতির বিরুদ্ধে হামলার অভিযোগ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০২ ০৯:১৫:৪৭


ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক ও সুদান।

সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

সিএনএ জানায়, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ২৯ সেপ্টেম্বর ভোর ৫টা ১১ মিনিটে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে একটি ড্রোন আঘাত হানে। তিনি বলেন, তদন্ত ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হামলার সঙ্গে হুতি যোদ্ধাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার বন্ধ হয়ে যায়।

তবে এতে মদিনার পুরো বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে জোট।

আল-মালিকি জানান, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মদিনার মহানবীর মসজিদে বিদ্যুৎ সরবরাহ করা হতো। তিনি এই হামলাকে সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে হামলার হুতিদের প্রচেষ্টার অংশ বলে দাবি করেন। তবে হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পবিত্র স্থানগুলোতে হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ আবারও অস্বীকার করেছেন।

ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলীয় এলাকার বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে। ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব হস্তক্ষেপ করার পর থেকে হুতিরা সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরে হামলার ঘটনা বিরল।

স্থানগুলোকে লক্ষ্য করা এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়ার হুতিদের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ।

এনজে