ভিসা সহায়তা দিতে রোমানিয়ার টিম আসছে ঢাকায়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০২ ১২:৩১:৫৭


রোমানিয়া দূতাবাসের টিম উচ্চ শিক্ষা প্রত্যাশীদের ভিসা আবেদন প্রক্রিয়া করতে ঢাকায় আসছে। আগামী ৮-১১ অক্টোবর ঢাকায় রোমানিয়ার টিম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সেবা দেবে। শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানায়।

ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনটি প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুবিধা দেবে এবং বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা প্রদান করবে।

দূতাবাস জানায়, মিশনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে এবং কোনও বিভ্রান্তি এড়াতে কেবলমাত্র আবেদনকারীদের জমা দেওয়া ভিসা আবেদনগুলি গ্রহণ করা হবে, যারা অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেয়েছেন।

এনজে