সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৩ ১০:২২:১৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪১.৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর বেড়েছে ১২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১১ দশমিক ৭২ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৬.২০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  সান লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৬ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ১০.৭৬ শতাংশ, সমতা লেদারের ১০.২৭ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ৯.৫২ শতাংশ, দুলামিয়া কটনের ৯.১০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৮.১৬ শতাংশ ও প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস