বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৩ ১১:০২:১৫
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪ হাজার কোটি ৬৩৬ টাকা টাকা টাকা বা ৬৭ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩৯৭ কোটি ৯৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ২ হাজার ১০৩ পয়েন্টে।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯ টির , দর কমেছে ২৮০ টির এবং১৪ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














