খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৩ ১৬:০২:৩০
দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর অংশ হিসেবে খুলনায় প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিডি ক্লিনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গণসহ নগরীর নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানাবাড়ী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেনপাড়া জহির উদ্দিন গণবিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














