ফাইন ফুডসের লভ্যাংশ ঘোষণা, আয়ে বড় উত্থান
সানবিডি২৪ আপডেট: ২০২৬-১০-০৭ ১৯:০৬:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাধারণ শেয়ার হোল্ডারদের সাড়ে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। তবে, উদ্যোক্তা পরিচালকদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। এরজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১২ নভেম্বর।
লভ্যাংশ অনুমোদনে আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে।
এদিকে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির আয়ে বড় ধরনের উত্থান হয়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ৪ টাকা ১৮ পয়সা। সে হিসেবে ১ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ টাকা ৬৩ পয়সা।
৩০ জুন ২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ২০ পয়সা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













