দর বৃদ্ধির শীর্ষে এমএল ডাইং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১২ ১৫:০৯:২৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯১৮ বারে ৬৯ লাখ ৮৮ হাজার ৮০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৩৫ বারে ৭ লাখ ৪ হাজার ৫৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২২ কোটি টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী লাইফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৬৬ বারে ৪ লাখ ৩৭ হাজার ১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩২ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সোনালী আঁশের ৩.২৯ শতাংশ, অ্যারামিট লিমিটেডের ৩.২৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.১৬ শতাংশ, জিকিউ বলপেনের ১.৬১ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ১.৩৩ শতাংশ, নাভানা ফার্মার ১.৩০ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ১.১৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










