দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১২ ১৫:২২:৫৭


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ফান্ডটি ৮৬০ বারে ৩৩ লাখ ৭৭ হাজার ২৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৮লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের  ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৪২৯ বারে ১৩ লাখ ৮৯ হাজার ১৬২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের  ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৯ শতাংশ কমেছে। ফান্ডটি ২০২ বারে ৩ লাখ ৩২ হাজার ৮৫৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- শার্প ইন্ড্রাস্ট্রিজের ৮.৬৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১৬ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৮.০০ শতাংশ, আইসিবির ৭.৮৩ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাশ, বিডি থাই ফুডের ৭.২৩ শতাংশ ও টেকনো ড্রাগসের ৭.২১ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস