সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১৩ ২২:০০:০৮
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাবার মৃত্যুর কথা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তানভীর।
বাবার জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮:১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে সালাহউদ্দিন আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













