সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করলেন রাষ্ট্রপতি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-১৪ ১৬:১৫:২৩
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি আগামী ৯ নভেম্বর (সোমবার) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তির প্রতিলিপি বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সব বিভাগ, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশটি সর্বসাধারণের অবগতির জন্য বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













