দ্বিতীয় দিনে কমলাপুরে উপচে পড়া ভিড়
প্রকাশ: ২০১৭-০৮-১৯ ১২:৩৮:৫৫
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিন আজ। আর ঈদ যতই ঘনিয়ে আসছে টিকিটের চাহিদাও তত বাড়ছে। এজন্য ২৮ আগস্টের টিকিট কিনতে আজ শনিবার কমলাপুর রেল স্টেশনে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি কাউন্টারের সামনেই টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সব মিলিয়ে কয়েক হাজার মানুষ। যা গতকাল ২৭ আগস্টের টিকিট কিনতে আসা যাত্রীদের তুলনায় অনেক বেশি। তবে রেলওয়ে স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তীর মতে, ২৯ আগস্ট থেকে ৩০ আগস্টের টিকিটের জন্য বেশি চাহিদা থাকবে। স্টেশন সূত্র জানায়, ১৯ তারিখে পাওয়া যাচ্ছে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখ পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখ পাওয়া যাবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














