পুরান ঢাকায় একই পরিবারের ৫ জন দগ্ধ

আপডেট: ২০১৭-০৯-২২ ১২:৩০:২১


medicalপুরান ঢাকার শ্যামপুরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে শ্যামপুরে লাল মসজিদ সংলগ্ন ৩ নম্বর রোডে একটি বাড়িতে আগুনে ওই পাঁচজন দগ্ধ হন।

দগ্ধরা হলেন- মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের তিন সন্তান এ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেকে এনায়েতের ভাতিজা ওয়াসিম জানান, দিনগত রাত ৩টার দিকে তার চাচার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে পাঁচজনই দগ্ধ হয়।

দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক। সবার সারা শরীর ঝলসে গেছে বলে ঢামেক সূত্র জানায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, পাঁচজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশংকাজনক।