নারায়ণগঞ্জে জাহাজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৪
প্রকাশ: ২০১৭-১০-২০ ১৩:০৮:৫২
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাহাজ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় খেয়াঘাট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন- হাতিম (৪০), কবির (৩৫), বেল্লাল (৪০) ও সোহরাব (২০)। তারা খন্দকার ডকইয়ার্ডের শ্রমিক বলে জানা গেছে।
সূত্র জানায়, সকালে কাজের জন্য গ্যাস সিলিন্ডারের মুখ খোলার সময়ে প্রচণ্ড শব্দে সেটা বিস্ফোরিত হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে দগ্ধ চারজনকে বার্ন ইউনিটের অভজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













