শেষ হল আইইউবি ই-স্পোর্টস চ্যাম্পিয়নশীপ
আপডেট: ২০১৭-১১-১১ ০০:৫৬:৫৪
জমজমাট আয়োজন, বিপুল সমাগম এবং হাড্ডাহাড্ডি গেমিং লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হল চার দিন ব্যাপি চলা আইইউবি ই-স্পোর্টস চ্যাম্পিয়নশীপ। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অংশগ্রহনে ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আয়োজনে গত ৫ নভেম্বর শুরু হয় ইন্ট্রা আইইউবি ই-স্পোর্টস চ্যাম্পিয়নশীপ ২০১৭ এর ২য় সিজন।
ফিফা-১৭ , নীড ফর ষ্পীড এবং ডোটা ২ এর মত গেমিং প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটির স্পন্সর আসুস আরওজি গেমিং সিরিজ এবং কো-স্পন্সর পান্ডা ও রাপুর গেমিং এক্সেসরিজ গুলোকে তরুণ গেমারদের মাঝে পরিচিত করে তোলা হয়। যার ফলে নিত্যনতুন গেমিং প্রযুw³ , পণ্য এবং এসবের ব্যবহার সর্ম্পকে গেমাররা আরও বেশি অবগত হবার সুযোগ পায়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ০৮ নভেম্বর অনুষ্ঠানটির সমাপনী ঘটে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














