কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-০১ ০৯:১০:২৩
রাজধানীর কেরানীগঞ্জের আটি এলাকায় র্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন (৪০) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ থানা পুলিশ ও র্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা আছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













