চাঁদপুর জেলা যুবলীগের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো মৈশাদী ইউনিয়ন যুবলীগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-২৭ ০৮:২৩:২৪


চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মৈশাদী ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা। চাঁদপুর বড় স্টেশনে (২৬ আগস্ট) কালু ভুইয়ার ব্যক্তিগত অফিসে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, জাহাঙ্গীর আলম প্রধানীয়া,ইলিয়াস হাওলাদারসহ জেলা নেতৃবৃন্দ। মৈশাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া,সহসভাপতি পাভেল খলিফা,রাসেল মিজি,সাংগঠনিক সম্পাদক জসিম গাজী,৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জুনায়েদ গাজীসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।