শেয়ার কেলেঙ্কারিতে জড়িত ৩ জন গ্রেফতার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-০৮-৩০ ১৯:৪২:০১
শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুরে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারাজি, মহাব্যবস্থাপক মো. এহিয়া মন্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ। এদের বিরুদ্ধে ২০১০ সালের শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এর আগে ঢাকার রমনা মডেল থানায় দুদকের সহকারি পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন আসামিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













