শোকের মাসে সোনালী ব্যাংকের উদ্যোগে রক্তদান কমর্সূচি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-০৯-০১ ০৯:৫৬:৫২
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আওতায় শুক্রবার সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ঢাকা ইস্ট এর উদ্যেগে রক্তদান কর্মসূচি পালন করা হয়। রক্ত দান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল মকবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়–য়া এবং সোনালী ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টরবৃ›˜ ও জেনারেল ম্যানেজারবৃ›˜। রক্ত দান কর্মসূচিতে প্রিন্সিপাল অফিস ঢাকা ইস্ট আওতাধীন শাখা সমূহের কর্মকর্তা-কর্মচারিগণ রক্ত দান করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













