সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-০৭ ২২:৪৩:০৩
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের আশঙ্কায় এই সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতেরে ঝড় সতর্কিকরণ কেন্দ্র বলেছে, উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও সুষ্পস্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













