লেনদেনের শীর্ষে কেপিসিএল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১৮ ১৬:৩৯:৩২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানির ৭৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৫ হাজার ৩৫০ বারে ৬০ লাখ ৭৫ হাজার ৮৮৬টি শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। কোম্পানির ৬২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির ৪ হাজার ৮৯৯ বারে এক কোটি ৩৪ লাখ ৮ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। কোম্পানির ২৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, বিবিএস ক্যাবলস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সায়হাম টেক্সটাইল, সিঙ্গারবিডি, প্যারামাউন্ট টেক্সটাইল ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













