বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১০:৩৯:৪৯


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশালী এলাকা থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। তারা নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন।
রোববার সকালে দ্বিন মোহাম্মদের এলাকা থেকে গুলিবিদ্ধ ওই মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীর জানান, ভোরে ডাকাতি শেষে মালামাল ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলি করলে তারা নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়।