ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০৪ ১৯:৩৯:২৮
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানিটিতে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ২১.৪৫ টাকায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ২৫ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির পর্ষদ এর আগের অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














