লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে ১৮ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৬ ১৯:২১:৩৬


শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির পরিচালনা পর্ষদ মঙ্গলবার (১৬ অক্টোবর) লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : হা-ওয়েল টেক্সটাইল, বিডি থাই, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, গ্লোবাল হেভি কেমিক্যালস, মেট্রো স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, আনলিমাইয়ার্ন, জেমিনি সী ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, আমরা টেকনোলজিস, ড্যাফোডিল কম্পিউটার্স, কেঅ্যান্ডকিউ, মালেক স্পিনিং, ইউনিক হোটেল, বিবিএস কেবলস, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সায়হাম কটন এবং এইচআর টেক্সটাইল।

কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টা, বিডি থাইয়ের ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, গ্লোবাল হেভি কেমিক্যালসের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, মেট্রো স্পিনিংয়ের ২৫ অক্টোবর বিকাল ৪টায়, ম্যাকসন্স স্পিনিংয়ের ২৫ অক্টোবর বিকাল ৩টায় , আনলিমাইয়ার্নের ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, জেমিনি সী ফুডের ২৪ অক্টোবর বিকাল পৌনে ৪টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, আমরা টেকনোলজিসের ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, ড্যাফোডিল কম্পিউটার্সের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, কেঅ্যান্ডকিউয়ের ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, মালেক স্পিনিংয়ের ২৪ অক্টোবর বিকাল পৌনে ৩টায়, ইউনিক হোটেলের ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, বিবিএস কেবলসের ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২৩ অক্টোবর বিকাল ৩টায়, সায়হাম কটনের ২৮ অক্টোবর বিকাল ৩টায় এবং এইচআর টেক্সটাইলের ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর বোর্ড সভা ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিগুলো।