৭ কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১০-১৮ ১১:১০:৩৫


পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। এগুলো হলো: ডেসকো, স্ট্যান্ডার্ড সিরামিক, অলিম্পিক এক্সসরিজ, অ্যাডভেন্ট ফার্মা, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক এক্সসরিজ লিমিটেডের বোর্ড সভা ১৮ অক্টোবর, বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

স্ট্যান্ডার্ড সিরামিকের বোর্ড সভা ১৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

ডেসকোর বোর্ড সভা ১৮ অক্টোবর, সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

অ্যাডভেন্ট ফার্মার বোর্ড সভা ১৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

প্যাসিফিক ডেনিমসের বোর্ড সভা ১৮ অক্টোবর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

ইউনাইটেড ফাইন্যান্স বোর্ড সভা ১৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স বোর্ড সভা ১৮ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।