ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৮ ২১:৫৭:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০.১৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৬৪ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জানুয়ারি ২০১৯ সকাল ১০ টায় পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪,ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














