দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২২ ২০:৫০:০৫
শেফার্ড: শেয়ারবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৩ টাকায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ফারইস্ট ইসলামী লাইফ: ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













