গ্রামীণফোনের ইপিএস বেড়েছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৩ ০৮:৩৮:৫০
তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীনফোন লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় আগের তুলনায় সাড়ে ৮ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৫.১৬ টাকা। সে হিসেবে কোম্পানির আয় বেড়েছে ১.৪২ টাকা বা ২৭.৫১ শতাংশ।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারী-সেপ্টেম্বর’১৮ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯.৩২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৫.৮৮ টাকা। সে হিসেবে কোম্পানির আয় ৯ মাসে বেড়েছে ৩.৪৪ টাকা বা ২১.৬৬ শতাংশ।
এছাড়া আলোচিত সময় ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪.৮২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩২.৫৫ টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














