৫৯ কোটি টাকার নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড পেয়েছে বিবিএস কেবলস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৩ ১৯:৫৫:৪৭


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে ৫৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, আজ বিকেলে বিপিডিবি’র কাছ থেকে এনওএ পেয়েছে বিবিএস ক্যাবলস। এর আওতায় ময়মনসিংহ জোনে পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টে ৫৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার কেবল সরবরাহ করবে কোম্পানিটি।

বিপিডিবি’র সঙ্গে চুক্তি স্বাক্ষরের ২৮ দিনের মধ্যে এই এনওএ কার্যক্রম সম্পন্ন করা হবে।