লুজারের শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৭ ১৪:২৫:০৫


সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২৫ দশমিক ৫১  শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪১ কোটি ৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৮.৩৩    শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১  কোটি ১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি  ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড,এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইফাদ অটোস, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।