১৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-২৭ ২০:১৬:২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির পরিচালনা পর্ষদ আজ তাদের অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

রংপুর ফাউন্ড্রি (আরএফএল) 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ড্রি (আরএফএল) বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯০ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ৩.৯২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৭.৮৯ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫.৩২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ফুজি ট্রেড সেন্টার, প্রগতী স্মরণী উত্তর বাড্ডায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

এমএল ডাইং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ১.৫৮ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.২১ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫.০৬ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় তেপান্তর হোটেল এন্ড রিসোর্ট, ভালুকা, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

ডেফোডিল কম্পিউটার্স

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ডেফোডিল কম্পিউটার্স বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ২.১৭ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৩৬ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৫৮ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় ডেফোডিল টাওয়ার ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

প্যাসিফিক ডেনিমস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৭৩ টাকা (রিস্টেটেড)।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৯২ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৬৫ টাকা। যা এর আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৪৮ টাকা (রিস্টেটেড) এবং এনএভিপিএস ছিল ১৭.১২ টাকা(রিস্টেটেড)।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ শুটিং স্পটস ফেডারেশন, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

শাশা ডেনিমস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ২২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্য ১৫ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪.৬৪ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ৪.৯৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.২২ টাকা এবং আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯.৫৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়
ট্রাস্ট মিলনায়তন, জাহঙ্গীর গেট, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

 

ন্যাশনাল পলিমার

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৭২ টাকা। ইপিএস বেড়েছে।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৯.২০ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩.৩২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ফখরুদ্দীন এন্ড সানস কমিউনিটি সেন্টার, বোর্ড বাজার, গাজীপুরে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

মোজ্জাফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি মোজ্জাফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.০২ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.৩৭ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়
ডিওএইচ বারিধারা কনভেনশন সেন্টার, বারিধারা ডিওএইচ, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

 

এস.আলম কোল্ডরোল্ড স্টীলস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস.আলম কোল্ডরোল্ড স্টীলস লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.১১ টাকা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.১৭ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.৪১ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৯ সালের ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় চিটাগাং ক্লাব, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.২৯ টাকা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৩ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৬০ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সাইফ পাওয়ারটেক লিমিটেড 

পুঁজিবাজারে তালিকাভূক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৩ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করবে। আজ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৪৩ টাকা।

শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.১১ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৯৫ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় আর্মি গলফ ক্লাব,  ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

ফরচুন সুজ লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভূক্ত ফরচুন সুজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৮০ টাকা।

শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৭ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৫৯ টাকা। যা এর আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৪৫ টাকা এবং  এনএভিপিএস ছিল ১৫.২৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় বরিশাল ক্লাব, বরিশাল অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

বিডি থাই অ্যালুমিনিয়াম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়াম ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৬০ টাকা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪০ টাকা (ঋণাত্মক) এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮.৭৯ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ট্রাস্ট মিলনায়তন, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

রেনেটা লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভূক্ত রেনেটা লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্য ৯৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিবে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৪.৩৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৮.২৪ টাকা।

শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩৮.১২ টাকা এবং আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২২১.৪৫ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানি হেডকোয়টার, মিরপুরে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

এএফসি এগ্রো বায়োটিক লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটিক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯২ টাকা (রিস্টেটেড)। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৯১ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৩৫ টাকা এবং আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৪৭ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর সকাল ১১টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

একটিভ ফাইন কেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত একটিভ ফাইন কেমিক্যাল ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২১ টাকা (চলমান ব্যাবসায়)। তবে গত ১৪মে ২০১৮ বছরে সরকার কর অব্যাহতি দিয়ে গেজেট প্রকাশ করেছে। এই কর রেয়াত নিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪.১৩ টাকা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫৫ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৬৯ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড 

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৫৮ টাকা (রিস্টেটেড)।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩.১২ টাকা ঋণাত্নক এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৩৮ টাকা। যা এর আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৪৫ টাকা এবং এনএভিপিএস ছিল ১৫.২৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আর্মি গলফ ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

জাহিন স্পিনিং লিমিটেড 

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.২১ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৪ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৪০ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় সুগন্ধা কমিউনিটি সেন্টার, ধানমিন্ড, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।

ফার কেমিক্যাল লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৬২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১৫.৩৪ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১.৭৫ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর দুপুর ১টায় নগর মিলনায়তন, কুমিল্লায়  অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।