খুলনা প্রিন্টিংয়ের নো ডিভিডেন্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৮ ১৮:২৪:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ‘ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।  ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪  টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় কোম্পানির করপোরেট অফিসে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী  ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।