১৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, না দেয়ার সিদ্ধান্ত ৬টির

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৮ ১৯:২৯:৪২


শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পরিচালনা পর্ষদ রবিবার (২৮ অক্টোবর) লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করেছে। কোম্পানিগুলোর মধ্যে ১৪টি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবং ছয়টি কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : আরডি ফুড, সায়হাম কটন, খান ব্রাদার্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, এসকে ট্রিমস, আরামিট, লিবরা ইনফিউশন, দেশ গার্মেন্টস, ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, অগ্নি সিস্টেমস, কাট্টালি টেক্সটাইল ও ফুওয়াং ফুডস। আর লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া কোম্পানিগুলো হলো : মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইমাম বাটনও জিলবাংলা সুগার।

কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ৫ শতাংশ বোনাস, সায়হাম কটন ১০ শতাংশ নগদ, খান ব্রাদার্স ২ শতাংশ নগদ, গ্লোবাল হেভি কেমিক্যাল ১০ শতাংশ নগদ, এসকে ট্রিমস বোনাস ১০ শতাংশ ও ২ শতাংশ নগদ, আরামিট ৫০ শতাংশ নগদ, লিবরা ইনফিউশন ২০ শতাংশ বোনাস, দেশ গার্মেন্টস ১০ শতাংশ বোনাস, ফাইন ফুডসের ৩ শতাংশ বোনাস, আলিফ ইন্ডাস্ট্রিজ ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১০ শতাংশ বোনাস, অগ্নি সিস্টেমস ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ও ফুওয়াং ফুডস ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৮৯ টাকা ও এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ৪৪.০৮ টাকায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৯ টাকা ও এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৩.৫৮৪ টাকায়, আরডি ফুডের য়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫৪ টাকায়, সায়হাম কটনের ইপিএস হয়েছে ১.০৭ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৬৪ টাকা, সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৫৭ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯.৮১ টাকায়, খান ব্রাদার্সের ইপিএস হয়েছে ০.৭২ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১২.৫৩ টাকায়, গ্লোবাল হেভি কেমিক্যালের ইপিএস হয়েছে ১.১৪ ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪.৬৫ টাকায়, এসকে ট্রিমসের ইপিএস হয়েছে ২.০৮ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১২.৮২ টাকায়, আরমিটের ইপিএস হয়েছে ১০.২০ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫০.৭৪ টাকায়, লিবরা ইনফিউশনের ইপিএস হয়েছে ৫.০১ টাকা ও এনএভিপিএস ১ হাজার ৫৯৩ টাকা, দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৪.৬৩ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫.৪৮ টাকায়, ইমাম বাটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৪ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৫.৮১ টাকা, ফাইন ফুডসের ইপিএস হয়েছে ০.০৭৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.৯০৮ টাকায়, খুলনা প্রিন্টিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.২২ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৬৭ টাকায়, আলিফ ইন্ডাস্টিজের ইপিএস হয়েছে ৩.৮৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৩৯ টাকায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ইপিএস ১.৭৩ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫.১৩ টাকায়, অগ্নি সিস্টেমসের ইপিএস হয়েছে ১০১ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৮৮ টাকায়, কাট্টালি টেক্সটাইলের ইপিএস হয়েছে ১.৯৫ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৪৩ টাকায়, জিলবাংলা সুগারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০.৮২ টাকা, ফুওয়া ফুডসের ইপিএস হয়েছে ০.৬১ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১১.৯৮ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আরডি ফুডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৯ নভেম্বর, সায়হাম কটনের এজিএম ১৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, সোনারগাঁও টেক্সটাইলের এজিএম ১৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, খান ব্রাদার্সের এজিএম ২০ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৯ নভেম্বর, গ্লোবাল হেভি কেমিক্যালের এজিএম ২৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৬ নভেম্বর, এসকে ট্রিমসের এজিএম ২০ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২২ নভেম্বর, আরামিটের এজিএম ১৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, লিবরা ইনফিউশনের এজিএম ২২ নভেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, দেশ গার্মেন্টসের এজিএম ১৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর,ইমাম বাটনের এজিএম ১৫ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২২ নভেম্বর, ফাইন ফুডসের এজিএম ২৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, মেঘনা কনডেন্সড মিল্কের এজিএম ১৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, মেঘনা পেটের এজিএম ১৩ নভেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, খুলনা প্রিন্টিংয়ের এজিএম ৩১ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৫ নভেম্বর, আলিফ ইন্ডাস্ট্রিজের এজিএম ২৪ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম ২৪ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, অগ্নি সিস্টেমসের এজিএম ২৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, কাট্টালি টেক্সটাইলের এজিএম ১৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৫ নভেম্বর, জিলবাংলা সুগারের এজিএম ৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, ফুওয়াং ফুডসের এজিএম ২৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।