ওয়াতা কেমিক্যালসের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-২৯ ২৩:১০:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াতা কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ। আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। একই বৈঠকে পর্যালোচনা ও অনুমোদন করা হয় আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল (রিস্টেটেড) ৩ টাকা ৯৩ পয়সা।

গত জুন, ২০১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল  টাকা ৭৬ পয়সা। আগের বছরের ৩০ সেপ্টেম্বর ৫৫ পয়সা।

পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী বছরের আর্থিক প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। তবে এজিএমের তারিখ ও স্থান এখনো চুড়ান্ত হয়নি।

লভ্যাংশ পাওয়ার অধিকার নির্ধারণ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।