আজ ৩৫ কোম্পানির বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-৩০ ১২:৩২:১৬


শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে ১০টির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এবং ২৫টির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা করবে তাদের মধ্যে প্রাইম টেক্সটাইলের বিকাল ৩টায়, ফ্যামিলিটেক্স বিকাল সাড়ে ৫টায়, সাভার রিফ্রাক্টরিজ বিকাল সাড়ে ৩টায়, কুইনসাউথ টেক্সটাইলের বিকাল ৫টায়, জেএমআই সিরিঞ্জের বিকাল ৪টায়, সমরিতা হাসপাতালের সন্ধ্যা ৭টায়, গোল্ডেন সনের বিকাল ৪টায়, খুলনা পাওয়ারের সন্ধ্যা ৬টায়, রিজেন্ট টেক্সটাইলের বিকাল ৩টায় এবং বিচ হ্যাচারির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

প্রান্তিক প্রকাশ সংক্রান্ত কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল ৪টায়, ঢাকা ব্যাংকের বিকাল ৩টায়, সমরিতা হসপিটালের সন্ধ্যা ৭টায়, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, এনসিসি ব্যাংকের বিকাল সাড়ে ৩টায়, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, সায়হাম টেক্সটাইল বিকাল ৩টায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, এবি ব্যাংকের বিকাল ৩টায়, ইউনাইটেড পাওয়ারের বিকাল সাড়ে ৩টায়, ওয়ান ব্যাংকের বিকাল ৩টায়, ফনিক্স ফাইন্যান্সের বিকাল ৩টায়, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিকাল পৌনে ৩টায়, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের বিকাল ২.৩৫টায়, আইএফআইসি ব্যাংকের বিকাল সাড়ে ৫টায়, ইউনিয়ন ক্যাপিটালের বিকাল ৪টায়, ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিকাল ৪টায়, বে লিজিংয়ের বিকাল সাড়ে ৩টায়, মাইডাস ফাইন্যান্সিংয়ের বিকাল ৩টায়, বার্জার পেইন্টসের বিকাল ৩টায়, ফেডারেল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, কর্ণফুলি ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, প্রাইম ফাইন্যান্সের বিকাল সাড়ে ৩টায় এবং ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।