সিম্ফনির অফারে বাইক জিতলেন খুলনার সন্ধ্যা রানী সাহা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-০২ ০৯:৫৯:০৮
সিম্ফনি মেগা ধামাকা অফার- শিরোনামে আকর্ষণীয় একটি ক্যাম্পেইন চালু করেছে সিম্ফনি। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন এর স্লোগান হচ্ছে, হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!
প্রথম সপ্তাহে সারা বাংলাদেশ থেকে প্রায় ১২ জন হ্যান্ডসেট কিনে বিমান টিকেট জিতে নেন বিভিন্ন দেশের।
দ্বিতীয় সপ্তাহে ঢাকার পল্টন থেকে ওমর ফারুক সিম্ফনি ভি১৪০ কিনে জিতে নেন কলকাতার এয়ার টিকেট, ধানমন্ডি থেকে আই১০ প্লাস কিনে মুকুল জিতে নেন সিঙ্গাপুর এর এয়ার টিকেট। এছাড়াও বগুড়া থেকে মো. মিঠু রহমান আই১০প্লাস, চট্টগ্রাম থেকে মো. জামাল ভি১৩৫ এবং মো. বিল্লাল হোসাইন গাজীপুর থেকে ভি১৪০ স্মার্টফোন কিনে ব্যাংকক এর এয়ার টিকেট জিতে নেন। এছাড়াও আশুলিয়া থেকে মো. আওলাদ হোসেন জেড১০ হ্যান্ডসেটটি কিনে নেপালের টিকেট জিতে নেন।
খুলনা থেকে আই৬০ স্মার্টফোন কিনে হাংক মোটরবাইক পান সন্ধ্যা রানী সাহা।
বিজয়ীদের হাতে তাদের পুরস্কার তুলে দেন সিম্ফনির ম্যানেজিং ডাইরেক্টর জনাব জাকারিয়া শাহীদ। এসময় গ্রুপের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দারুণ এই ক্যাম্পেইন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অংশগ্রহণ করতে চাইলে কিংবা বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসতে পারেন সিম্ফনির অফিসিয়াল ওয়েবসাইট অথবা সিম্ফনির ফেসবুক পেইজ থেকে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













