স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩০১তম বোর্ড সভা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১১-০৩ ০১:২৭:০৩


স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩০১তম সভা সম্প্রতি ঢাকায় প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী সানাউল হক, এস. এস. নিজামুদ্দীন আহমেদ, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন সভায় উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি