সোশ্যাল ইসলামী ব্যাংকের কাফরুল শাখার উদ্বোধন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১১-০৩ ০১:৪১:৫৬


সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১৫০তম শাখা গত বৃহস্পতিবার ঢাকার কাফরুলে কার্যক্রম শুরু করেছে। মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। বিজ্ঞপ্তি