মন্ত্রিসভার শেষ বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১২:০৬:৪৩
মন্ত্রিসভার শেষ বৈঠক শুরু
বর্তমান সরকারের মন্ত্রিসভার ৩০তম বৈঠক আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা শুরু হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই এ কেবিনেটের শেষ সভা। এটি বর্তমান বছরের ৩০তম বৈঠক।
দশম জাতীয় সংসদ নির্বাচন হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। ১২ জানুয়ারি সরকার গঠিত হয়। এই সরকারে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপির প্রতিনিধিত্ব আছে।
এসব দল থেকে মন্ত্রিসভায় ৬ জন স্থান পেয়েছে বলে জানা গেছে।
আজকের সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হতে পারে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













