৩ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-০৬ ১১:২১:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি ল্যাম্পস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিডি ল্যাম্পসের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

অন্যদিকে ইউনিক হোটেল ও একমি ল্যাব বিইএফটিএনের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ইউনিক হোটেল ২২ শতাংশ নগদ, একমি ল্যাব ৩৫ শতাংশ নগদ ও বিডি ল্যাম্পস ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সান বিডি/এসকেএস