নতুন সংসদে প্রথম বৈঠক ২৩ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১১:৫৪:১১
বর্তমান দশম সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি। কিন্তু আইনানুযায়ী নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক বসার বাধ্যবাধকতা রয়েছে।আর তাই একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠক বসতে পারে ২৩ জানুয়ারি। এ সংক্রান্ত ফাইল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বঙ্গভবনে পাঠানো হবে।এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
আওয়ামী লীগের বিভিন্ন সূত্র জানিয়েছে, দশম সংসদের পাঁচ বছরের মেয়াদ পূরণের লক্ষ্যে একাদশ সংসদের প্রথম বৈঠক ২৯ অথবা ৩০ জানুয়ারি বসার প্রাথমিক সিদ্ধান্ত ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জানুয়ারি অধিবেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের পর এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তারিখ উল্লেখ করে বঙ্গভবনে পাঠানো হবে। বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির অনুমোদনের পরই বসবে নতুন সংসদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














