নতুন মন্ত্রিসভায় নতুন যারা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৩:০১:৩৬
নতুনের জয়গান এবারের মন্ত্রিসভায়। ৪৭ জন মন্ত্রীর মধ্যে এবার ২৭ জনই নতুন। এ ছাড়া অতীতে মন্ত্রিসভায় ছিলেন এমন সদস্য রয়েছেন চারজন। এই দুই মিলিয়ে ৩১ জন সদস্য নতুন মন্ত্রিসভায়। এমন সিদ্ধান্তকেই অনেকেই ‘মহাচমক’ ও ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত বলে মনে করছেন।
মন্ত্রিসভায় প্রথমবার এসে পূর্ণ মন্ত্রী হতে যাওয়া ৯ জন হলেন:
এ কে আবদুল মোমেন (পররাষ্ট্র),
শ ম রেজাউল করিম (গণপূর্ত),
মোঃ তাজুল ইসলাম (স্থানীয় সরকার),
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প),
গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট),
সাধন চন্দ্র মজুমদার (খাদ্য),
টিপু মুনশি (বাণিজ্য),
নুরুল ইসলাম সুজন (রেলপথ),
মো. শাহাব উদ্দিন (পরিবেশ ও বন)।
আর ১৯ প্রতিমন্ত্রীর মধ্যে ১৫ জনই এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় আসছেন। আর একজন সর্বশেষ মন্ত্রিসভায় না থাকলেও আওয়ামী লীগের আমলে প্রতিমন্ত্রী ছিলেন।
এরা হলেন, কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসী কল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণীসম্পদ), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ পরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), ডা. মোঃ এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মাহবুব আলী (বেসরকারি বিমান), শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম)।
উপমন্ত্রী তিনজনই এবার প্রথম মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন। তারা হলেন: হাবিবুন নাহার (পরিবেশ), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














