৩ কোম্পানির বোনাস বিওতে জমা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-০৮ ১১:১৩:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টিউবস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও জিপিএইচ ইস্পাত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ন্যাশনাল টিউবসের ঘোষিত বোনাস শেয়ার ৬ জানুয়ারি, জিপিএইচ ইস্পাতের বোনাস শেয়ার ৮ জানুয়ারি ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের বোনাস শেয়ার ৭ জানুয়ারি শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।
এর আগে ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। আর ইন্ট্রাকোর পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার এবং জিপিএইচ ইস্পাতের পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














