বাটা সুর অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৮ ১১:৫৯:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৭ জানুয়ারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ পাঠিয়েছে।

ফোলিও হোল্ডারদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে। আর বিও হোল্ডারদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক সিস্টেমেরে মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩০, সেপ্টেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে বাটা সু ২৪০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

সান বিডি/এসকেএস