রাজশাহীর খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে চালের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৯ ১১:২৯:২০
রাজশাহীর চালের বাজারে দাম বেড়েছে। খুচরা ও পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা করে । বিক্রেতাদের মতে, ধানের সরবরাহ কম থাকায় বেড়েছে চালের দাম। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে যাবে।
শহরের কাদিরগঞ্জ এলাকার নিউ আদর্শ শস্যভাণ্ডারের মালিক জসিম মণ্ডল জানান, বিআর-২৮ ৮৪ কেজির বস্তা ৩ হাজার ২০০ থেকে বর্তমানে ৩ হাজার ৪৫০ বা ৩ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৮৪ কেজির মিনিকেট বস্তা ৩ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৭৫০ টাকা হয়েছে। এ ছাড়া ৫০ কেজির বস্তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ বা ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিআর-২৮ পঞ্চাশ কেজির বস্তা ২ হাজার ১০০ থেকে বর্তমানে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনিগুড়া বা কালোজিরা ৭২ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বর্তমানে ৭৬ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেড়েছে সুগন্ধি চালের দামও।পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজারে চালের দাম বাড়ার কারণে খুচরা বাজারে বেড়েছে কেজিপ্রতি দুই থেকে তিন টাকা।
সানবিডি/এইচএন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














