লভ্যাংশ বিতরণ শুরু করেছে এসিআই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৯ ১৪:৩৫:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড লভ্যাংশ বিতরণ শুরু করেছে। ৯ জানুয়ারি থেকে কোম্পানিটি নগদ লভ্যাংশ বিতরণ শুরু করেছে। যা চলবে আগামীকাল ১০ জানুয়ারি পর্যন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সুবিধা নেই, তাদের লভ্যাংশ কোম্পানির শেয়ার অফিস (৯মতিঝিল,সি/এ) থেকে সংগ্রহ করতে হবে।
বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যেসব বিনিয়োগকারীরা শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে পারবে না, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
অন্যদিকে এসিআই ফরমুলেশন নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের বিইএফটিএন সুবিধা নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
উল্লেখ্য, ৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরে এসিআই ১১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর এসিআই ফরমুলেশন ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














