৬ কোম্পানির বোনাস বিওতে প্রেরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১০ ১১:৪৫:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে । এগুলো হলো:- আমান ফিড, লিগ্যাসি ফুটওয়্যার, মেট্ট্রো স্পিনিং, নাহী অ্যালুমিনিয়াম, নূরানী ডাইং এবং এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের জন্য আমান ফিড ১০ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ১৫ শতাংশ, মেট্ট্রো স্পিনিং ২ শতাংশ, নাহী অ্যালুমিনিয়াম ১০ শতাংশ, নূরানী ডাইং ১১ শতাংশ এবং এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














