স্বাভাবিক হল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১২ ১০:৫১:৫২
আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।
আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় ।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরির মাকিং বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
সানবিডি/এইচএন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














