রাজধানীতে বিকল ট্রাকে দুই ট্রেনের ধাক্কা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-১২ ১১:২৬:৪২
রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাককে দুই দফায় ট্রেনে ধাক্কা মারে ।এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
আজ শনিবার ভোর পাচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ওই ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাকচালকের অনেকক্ষন চেষ্টার পরও ট্রাকটি সচল হয়নি।
পরে ওই চালক ট্রাকটি রেললাইনের ওপর রেখেই সেখান থেকে সরে যান। এসময় সিলেট থেকে আসা কমলাপুরগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
ট্রেনের ধাক্কায় ট্রাকটি ট্রেনের অপরলাইনে উপর পড়ে। পরে অপর লাইনে কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে আবার ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সানবিডি/এইচএন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














